বিদ্যুৎ গ্যাস ও পানির দাবিতে চট্টগ্রামে বিএনপির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্বভার নিজের কাঁধে নিয়ে চট্টগ্রামবাসীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন। চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী করা হলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন নেই। গ্যাস-বিদ্যুতের অভাবে নতুন শিল্পকারখানা গড়ে উঠতে পারছে না। উপরন্তু পুরোনো শিল্পকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে।’
নিরবচ্ছিন্নভাবে পানি-বিদ্যুৎ-গ্যাস সরবরাহের দাবিতে গতকাল শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এসব কথা বলেন।
শাহাদাৎ বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে বলে সরকারের মন্ত্রীরা দাবি করছেন। কিন্তু চট্টগ্রাম নগর অন্ধকারে ডুবে থাকছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলম, পেশাজীবী নেতা জাহেদুল করিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।