বিদ্যুৎ চুক্তি জানুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ খাতে বাংলাদেশ ও নেপালের মধ্যে সহযোগিতার লক্ষ্যে আগামী মাসে (জানুয়ারি ২০১৭) কাঠমান্ডুতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বাংলাদেশ সফররত নেপালের জ্বালানিমন্ত্রী জনার্ধন শর্মার মধ্যে এক বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়েছে। তবে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনার জন্য ভারতের ভূখণ্ড ব্যবহার করতে হবে। তাই এ বিষয়ে বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই করা প্রয়োজন হবে বলেও দুই মন্ত্রী একমত হয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার র‍্যাডিসন হোটেলে অনুষ্ঠিত এক বৈঠকে দুই মন্ত্রীর মধ্যে এই মতৈক্য হয়।