প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ চুরি বন্ধে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কোনাবাড়ী জোনাল অফিসের নিয়ন্ত্রণাধীন এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিদ্যুৎ চুরির দায়ে সাতজন গ্রাহককে ৭ লাখ ৫৬ হাজার জরিমানা করা হয়। তাসলিমা বেগমকে ১ লাখ ১৫ হাজার টাকা, সুরুজ মিয়াকে ৩৪ হাজার, মিজান মাতবরকে ২ লাখ ৩০ হাজার, মানিক মিয়াকে ১ লাখ ৩ হাজার, মজিবুর রহমানকে ৯৮ হাজার, গোলজার হোসেনকে ২৩ হাজার ও রিয়াজ ভূঁইয়াকে ১ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করেন আদালত। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী হাকিম মাহমুদা শাহরিন মাধবী, কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. মোকলেছুর রহমান ও ডিজিএম (টেকনিক্যাল) শেখ মোহাম্মদ আলী।