বিদ্যুৎ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রায় এক মাসের অভিযানে ৭ লাখ ৫৪ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির প্রমাণ পাওয়া গেছে। এ সময়ে চুরি করা বিদ্যুতের বিল, বকেয়া বিল ও জরিমানাসহ ১৯ কোটি ৬০ লাখ টাকা আদায় করা হয়েছে। একই সঙ্গে অর্ধশতাধিক সংযোগ বিচ্ছিন্ন, ১৪০০ মিটার বৈদ্যুতিক তার ও এক ডজনের বেশি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। ডিপিডিসির বিশেষ টাস্কফোর্সের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। মুনীর চৌধুরী বলেন, গত ২০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকার বাণিজ্যিক ভবন, কারখানা ও আবাসিক ভবনে অভিযান চালায় ডিপিডিসির বিশেষ টাস্কফোর্স।