বিদ্যুৎ চুরির অপরাধে জরিমানা সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎ চুরির অভিযোগে দুটি প্লাস্টিকের কারখানাকে ৪৮ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। কারখানা দুটির বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান মুনীর চৌধুরী বলেন, কামরাঙ্গীরচরের আমান উল্লাহ প্লাস্টিক এবং হাবিব প্লাস্টিক নামের কারখানা দুটি মিটার টেম্পারিং ও বাইপাসের মাধ্যমে প্রচুর বিদ্যুৎ চুরি করে আসছিল। এ ঘটনায় ডিপিডিসির কিছু অসাধু কর্মকর্তারও জড়িত থাকার আলামত পাওয়া যাচ্ছে।
গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ কারখানা দুটিতে বিদ্যুৎ চুরির বিষয়টি ধরা হয়।