বিদ্যুৎ চুরির অভিযোগ সাত মামলা, জরিমানা
গাজীপুরে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ ও বিদ্যুৎ চুরির অভিযোগে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত সাতজন গ্রাহকের বিরুদ্ধে সাতটি মামলা ও তিন লাখ ৭৭ হাজার ৩৮ টাকা জরিমানা আদায় করেছেন। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজারের খাইলকৈর, কলমেশ্বর, কুনিয়া, তারগাছসহ বিভিন্ন এলাকায় গতকাল বুধবার অভিযান চালানো হয়। মিটারে কারসাজি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে খাইলকৈরের মোসলেম উদ্দিনকে ৭১ হাজার ৩০৪ টাকা, কুনিয়ার হারুন-অর-রশিদকে ২০ হাজার ৬৬১, সুরুজ মিয়াকে ৬১ হাজার ১৪৩ টাকা ও শামিম জাহানকে ৪০ হাজার ৯০২, তারগাছ এলাকার নাসির উদ্দিনকে এক লাখ এক হাজার ৩০৪ টাকা এবং কলমেশ্বর এলাকার শাহনাজ বেগমকে ৪০ হাজার ৯০২ ও মুজিবুর রহমানকে ৪০ হাজার ১২২ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. খালিদুল ইসলামসহ বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাজিনা সারোয়ার জানান, জরিমানার মধ্যে দুই লাখ ২৭ হাজার ৩৮ টাকা পল্লী বিদ্যুৎ সমিতির ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ইউনিট বাবদ এবং বাকি এক লাখ ৫০ হাজার টাকা বিদ্যুৎ আইনে অপরাধ করার জন্য ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আদায় করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডবাজার অফিসের ডিজিএম আবুল কালাম আজাদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।