প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ চুরির দায়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা গ্রামে দবির সরকার নামের এক গ্রাহককে ২ লাখ ৩৭ হাজার ৫৮২ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ সমিতির চন্দ্রা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু সাঈদ বলেন, ওই ব্যক্তি বিদ্যুতের তারে হুক লাগিয়ে নিজের বিপণিবিতানের ৪০টি দোকানে অবৈধ সংযোগ নেন। সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবিরের নেতৃত্বে চন্দ্রা শাখার বিদ্যুৎ কর্মকর্তারা অভিযান চালিয়ে ওই সংযোগ বিচ্ছিন্ন করেন। সাইফুল কবির বলেন, বিদ্যুৎ চুরির দায়ে ওই জরিমানা করা হয়েছে।