বিদ্যুৎ চুরির দায়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির অপরাধে ছয় গ্রাহককে ৬ লাখ ১৯ হাজার ৫৩ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে গাজীপুরের গাছা এলাকার সামছুন্নাহারকে ৪৬ হাজার ৭৭৬ টাকা, ঝাঁঝর এলাকার সায়েদ আলীকে ৩৯ হাজার ৯৭৪, নূরজাহান বেগমকে ৬২ হাজার ৯৫৬ টাকা, কুনিয়া পাচর এলাকার মোতালেবকে ৩ লাখ ৬৫ হাজার ২৩৬, দক্ষিণ খাইলকৈর এলাকার আরজু রহমানকে ৮০ হাজার ৯৩৯ ও উত্তর খাইলকৈর এলাকার বাতেন মিয়াকে ২৩ হাজার ৪৮৩ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী হাকিম স্নিগ্ধা তালুকদার।