বিদ্যুৎ চুরির দায়ে আটজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় আজ বুধবার বিদ্যুৎ চুরির দায়ে আটজন গ্রাহককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালিয়াকৈরেও এই অভিযান চালানো হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিনের নেতৃত্বে এ অভিযান চলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই আটজন গ্রাহক তাঁদের নির্ধারিত বৈদ্যুতিক মিটার থেকে আরও বিভিন্ন জায়গায় অবৈধ সংযোগ দিয়েছেন। এ কারণে তাঁদের জরিমানা করা হয়। এ অপরাধে গাজীপুরের নাওজোড় এলাকার মঞ্জু হাজী সরকারকে পাঁচ লাখ ২০ হাজার ১০৫ টাকা, একই এলাকার সাত্তার সরকারকে এক লাখ ২৫ হাজার ৪১২ টাকা, কড্ডা এলাকার হায়দার আলীকে এক লাখ ২৫ হাজার ৪১২ টাকা, শরিফপুর এলাকার আইনুদ্দিনকে চার লাখ ৭০ হাজার ১৪৮ টাকা, চান্দানা চৌরাস্তা এলাকার আনছার আলীকে দুই লাখ পাঁচ হাজার ৮৫১ টাকা, একই এলাকার নূরুল হককে ৫০ হাজার ৭২০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে কালিয়াকৈর উপজেলার আড়াবাড়ি এলাকার মাসুদ পারভেজকে এক লাখ ৭৮ হাজার ৩১২, সাকাশ্বর এলাকার কাজী সোহরাবকে ৪৬ হাজার ৪৬৬ ও একই এলাকার কাজী পিয়াসকে ২৩ হাজার ৪৮৩ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক অসীম কুমার দাসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অসীম কুমার দাস প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ চুরি ঠেকাতে এ ধরনের অভিযান চলবে।