বিদ্যুৎ চুরির দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চুরির দায়ে চারজনকে জরিমানা করেছেন পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নির্বাহী হাকিম মাহমুদা শাহরীন এ জরিমানা করেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে দেওলিয়াবাড়ি এলাকার সোহেল রানাকে ১ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা, সামসুর নাহারকে ১ লাখ ৪৫ হাজার ৬৬ টাকা, বাইমাইল এলাকার শাহদাত হোসেনকে ২৮ হাজার ৩৪৮ টাকা ও কুদ্দুছনগর এলাকার আওয়াল মোল্লাকে ১ লাখ ৩৭ হাজার ৭৯৬ টাকা জরিমানা করা হয়। গাজীপুর পল্লী বিদ্যুতের কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুখলেছুর রহমান বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার রোধ করতে নিয়মিত অভিযান চলবে।
গাজীপুর প্রতিনিধি