বিদ্যুৎ চুরির দায়ে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুতের গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন এলাকায় গতকাল বিদ্যুৎ চুরি বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এতে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী হাকিম সাজিয়া আফরোজ ও কোনাবাড়ী জোনাল অফিসের এজিএম মজিবুর রহমান। এ সময় বিদ্যুৎ চুরির দায়ে হাতিমারা এলাকার আনোয়ার হোসেনকে ১ লাখ ৫২ হাজার, বাঘবাড়ি এলাকার সিরাজুল ইসলামকে ২ লাখ ৯৩ হাজার, শুরাবাড়ি এলাকার সেলিম মিয়াকে ১ লাখ ৫২ হাজার, মো. সিরাজুলকে ৪৭ হাজার, আমজাদ হোসেনকে ৪৭ হাজার ও হাসেম দেওয়ানকে ২ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।