বিদ্যুৎ চুরির দায়ে নয়জন গ্রাহককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ চুরির দায়ে নয়জন আবাসিক গ্রাহককে ছয় লাখ ১৯ হাজার ৭৫২ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম বদরুদ্দোজা গতকাল বুধবার এই আদালত পরিচালনা করেন। এর মধ্যে আটজন গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলার মারিয়ালি, শিমুলতলী, চাপুলিয়া, রাজদীঘিরপাড়, রথখোলা, বিলাশপুর, লক্ষ্মীপুরা এলাকায় এই অভিযান চালানো হয়। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (কারিগরি) খালেদুল ইসলাম জানান, সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মিটারে কারসাজি করে বিদ্যুৎ চুরির দায়ে মারিয়ালির আনোয়ার হোসেনকে ৩৭ হাজার ৭১৬ টাকা, চতর নয়াপাড়ার শাহাদৎ হোসেনকে এক লাখ ১২ হাজার ১০৭ টাকা, শিমুলতলীর নাজিম উদ্দিনকে ৬১ হাজার ৩০৪ টাকা, চাপুলিয়ার সাইদ উদ্দিনকে ৫১ হাজার ১৪৩ টাকা, রাজদীঘিরপাড়ের আফরোজা খাতুনকে ৫১ হাজার ১৪৩ টাকা, রথখোলার আবুল হোসেনকে ৩৬ হাজার ৬৩ টাকা, মারিয়ালির আমজাদ হোসেনকে ২৫ হাজার ৭৪১ টাকা, লক্ষ্মীপুরার আজহারুল ইসলামকে এক লাখ ৯৩ হাজার ৯৯২ টাকা ও উত্তর বিলাশপুরের আবুল হোসেনকে ৫১ হাজার ১৪৩ টাকা জরিমানা করা হয়।