প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম এবং বাসভাড়া বাড়ানোর প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে খুলনায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। খুলনা নাগরিক সমাজের উদ্যোগে নগরের পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী তিন বিছর বিদ্যুতের মূল্য বাড়বে হবে মর্মে অর্থমন্ত্রীর বক্তব্যে সাধারণ মানুষ শঙ্কিত ও দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। তার ওপর ক্রমাগতভাবে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম এবং বাসভাড়া বৃদ্ধি জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজের নেতা ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানান ও বক্তৃতা করেন এস এম সোহরাব হোসেন, আবদুল হালিম, তপন রায়, মিজানুর রহমান, মাহাবুব আলম, মাহাবুবুর রহমান, বাবুল হাওলাদার, নিয়ামতউল্লাহ, প্রমুখ।