প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল, গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার দুপুরে শেরপুর শহরের নিউমার্কেট মোড়ে মানববন্ধন করা হয়েছে।
সম্মিলিত সামাজিক আন্দোলন, শেরপুর জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি রাজিয়া সামাদ, কবি তালাত মাহমুদ, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মুগনিউর রহমান, মানবাধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি শওকত আলী, সাংবাদিক আসাদুজ্জামান মুরাদ, উন্নয়নকর্মী আবু রায়হান, ছাত্রবন্ধু পরিষদের সভাপতি রেজাউল করিম, মমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা সব ধরনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা এবং জনগণের ওপর বাড়তি বোঝা না চাপানোর আহ্বান জানান।
এ ছাড়া পাকিস্তানের পেশোয়ারে বর্বরোচিত হত্যার তীব্র নিন্দা জানিয়ে এর হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।