বিদ্যুৎ না থাকায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের খেলা চলার সময় গত মঙ্গলবার রাতে লোডশেডিংয়ের কারণে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ভাঙচুর করেছে ক্ষুব্ধ লোকজন। বিক্ষুব্ধ লোকজন কেন্দ্রের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে আসবাব ভাঙচুর ও প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে। পরে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হলে তারা চলে যায়।কেন্দ্রের আবাসিক প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, রাতে আর্জেন্টিনা-গ্রিস খেলা চলার সময় বিদ্যুৎ চলে গেলে উত্তেজিত লোকজন কেন্দ্রে হামলা করে। উপজেলায় বিদ্যুতের চাহিদা দুই মেগাওয়াট। কিন্তু ভৈরব অফিস থেকে প্রয়োজনমতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তাই খেলার সময়ও লোডশেডিং করতে হচ্ছে।