বিদ্যুৎ নেই তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর ও কয়েকটি গ্রামে তিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলা সদরের হাইস্কুলের সামনের ২৫০ কেভির ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এতে উপজেলার সদর বাজার, উপজেলা পরিষদসহ আশপপাশের কয়েকটি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে।ছাতক বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. নিজাম উদ্দিন জানান, মেরামতের চেষ্টা করেও কাজ হয়নি। এখন সিলেট থেকে ট্রান্সফরমার আনা হচ্ছে।