বিদ্যুৎ নেই রাজধানীর কয়েকটি এলাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূগর্ভের কেবলে কারিগরি ত্রুটির কারণে রাজধানীর কারওয়ান বাজার, কলাবাগান, মগবাজার, কাঁঠালবাগান ও ধানমন্ডির একাংশে আজ বুধবার ছয় ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কর্মকর্তারা বলছেন, আগামীকাল বৃহস্পতিবার বিকেলের আগে এ ত্রুটি সারানো সম্ভব না-ও হতে পারে। তবে এসব এলাকায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে।

কারওয়ান বাজার এলাকায় বেশকিছু গণমাধ্যমের কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে কাজ চালানো হচ্ছে।