বিদ্যুৎ পেল ১০১ পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার খলিশাখালী গ্রামে গতকাল সোমবার পল্লী বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করা হয়েছে। এতে এ গ্রামের প্রায় দুই কিলোমিটার এলাকায় ১০১ পরিবার বিদ্যুৎ-সংযোগ পেল। বেলা তিনটায় এর উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের এজিএম রথীন্দ্রনাথ বসাক, সাবেক পৌর কাউন্সিলর কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা গিয়াস উদ্দিন ভূইয়া প্রমুখ।