প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ইসলামপাড়া ও মীর্জাপুর ইউনিয়নের পাহাড়তলি গ্রামের ২৩৫টি পরিবারের বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভুনবীর ইউনিয়নের জীবনগঞ্জ বাজার থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ-সংযোগ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সাংসদ মো. আবদুস শহীদ। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শিবু লাল বসু, শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব প্রমুখ। মৌলভীবাজার প্রতিনিধি