প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের ৩৩৯টি পরিবার বিদ্যুৎ-সংযোগ পেয়েছে। গতকাল বুধবার এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, ওই গ্রামে বিদ্যুৎ-সংযোগের জন্য ৮৮ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে উপজেলার কুচনি থেকে সমগ্র বুড্ডা গ্রামে ১১ ও ২ দশমিক ৩০ কেভি ক্ষমতাসম্পন্ন ৬ দশমিক ৭৮ কিলোমিটার লম্বা বৈদ্যুতিক লাইন টানানো হয়েছে। এর জন্য বুড্ডা গ্রামে ১০টি ট্রান্সফরমার স্থাপন করা হয়। ইতিমধ্যে ওই ৩৩৯টি পরিবার বিদ্যুৎ-সংযোগ পেয়েছে। এ উপলক্ষে দুপুরে বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ হয়।