বিদ্যুৎ প্রকল্প অনুমোদনে অনিয়মের অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ প্রকল্প অনুমোদন ও স্থাপনে সরকার ব্যাপক অনিয়ম ও অস্বচ্ছতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে। কারণ, কোনো অন্যায়কে আইনের মোড়কে ন্যায় বলে প্রতিষ্ঠিত হতে দেবে না বিএনপি।রোববার জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল-২০১০ পাস হওয়ার পরদিন বিএনপির পক্ষ থেকে গতকাল এই প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো। এই বিল পাস হওয়ায় সরকার ও সরকারের মালিকানাধীন সব প্রতিষ্ঠান বিদ্যুৎ বা জ্বালানির উৎপাদন বাড়ানো এবং বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির জন্য যেকোনো ধরনের পরিকল্পনা নিতে পারবে।