বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করে সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় গণফ্রন্ট। গতকাল সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ভয়াবহ ও বিধ্বংসী। এই প্রকল্প বাস্তবায়িত হলে জীবন, পরিবেশ ও সম্পদের মারাত্মক ক্ষতি হবে। তাই অবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণফ্রন্ট পাবনা জেলার সমন্বয়ক হাসিবুর রহমান, সহ-সমন্বয়ক আবদুশ শুকুর ও জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা শাখার সভাপতি মজিবর রহমান।