বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবারের মধ্যেই বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এক সপ্তাহ ধরে ঢাকাসহ চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিদ্যুৎ না থাকায় মানুষের কষ্টে দুঃখ প্রকাশ করেন তিনি। গত বুধবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, আপনারা হয়তো জেনে থাকবেন, নৌযান ও নৌপরিবহনের শ্রমিকেরা এক সপ্তাহ ধরে তাঁদের বিভিন্ন দাবি আদায়ে ধর্মঘট করেছেন। যার ফলে সারা দেশে নৌপথে জ্বালানি তেল সরবরাহ প্রচণ্ড আকারে বাধাগ্রস্ত হচ্ছে। এ জন্য তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আজ শুক্রবারের মধ্যেই দেশে বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে।