প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলায় ৩০ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রতিদিন সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত ২২ মার্চ থেকে কার্যকর হবে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, নড়াইল থেকে লোহাগড়া পর্যন্ত ৩৩ কেভি লাইনের ধারণক্ষমতা বৃদ্ধি করতে ওই লাইন বন্ধ রেখে কাজ করা হবে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নড়াইল এলাকার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. এমাজুদ্দিন সরদার জানান, বর্তমানে ওই লাইনে ওভারলোড রয়েছে। এটি নবায়ন করা হলে লোহাগড়া উপজেলার সবখানে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।