বিদ্যুৎ-বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের দিনেও বিদ্যুৎ-বিভ্রাটের কবলে পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মানুষ। উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার, মহেশপুর, রণতিথা, লক্ষ্মীকোলা, ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ বাজার, লাহোর, তেলিজানা, ঝাপড়া, চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাজার, সিমলা, সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই বিভিন্ন কারণে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকছে না। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুঁইয়াগাতী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ লাইনের বিভিন্ন জায়গায় গাছের বাড়তি অংশ কাটা হচ্ছে। এ রকম সমস্যা আরও দু-এক দিন থাকবে।