বিদ্যুৎ বিল বকেয়ার দায়ে ২০ মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও কোতোয়ালি থানার কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিল বকেয়া থাকা ও অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে ২২টি সংযোগ বিচ্ছিন্ন, ২০টি মামলা ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল চট্টগ্রাম বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন ও মো. হাসান পৃথকভাবে অভিযান চালান।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, আগ্রাবাদ গোসাইলডাঙ্গার বি নাগ লেইন কালীমন্দিরের পেছনে রহমান ম্যানশন, কেবি দোভাষ লেইন, বড়বাড়ি বহুতলা কলোনির দক্ষিণ পাশসহ বেশ কয়েকটি গলিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব এলাকায় ৩৭ লাখ ১৬ হাজারের বেশি টাকা বকেয়া থাকায় নয়টি মামলা করা হয়েছে। অবৈধ সংযোগ ব্যবহারের জন্য জরিমানা করা হয়েছে দেড় লাখ টাকা।