বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের অপচয় রোধ এবং সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বিদ্যুৎ ভবন মিলনায়তনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিতরণ দক্ষিণাঞ্চল এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন। সভাপতিত্ব করেন বিতরণ দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। সভা পরিচালনা করেন বিউবোর নির্বাহী প্রকৌশলী মো. মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এম এ লতিফ দাবি করেন, বর্তমানে সেবা খাতগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগই সব থেকে সফল।
আলোচনা সভা শেষে পাঁচ দিনব্যাপী বিদ্যুৎ মেলার উদ্বোধন করেন অতিথিরা।