প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম ও নওধার গ্রামে গতকাল শনিবার দুপুরে পৌনে চার কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন এ লাইন উদ্বোধন করেন। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় গতকালই ওই গ্রামে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে বৌলাম গ্রামের সামনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান।