বিদ্যুৎ-সংকটে পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাত্রাতিরিক্ত বিদ্যুৎবিভ্রাটের কারণে গতকাল বুধবার দুটি বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিভাগ দুটি হলো যন্ত্রকৌশল ও পুরকৌশল।
সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল নয়টা থেকে সাড়ে ১০টা এবং বেলা তিনটা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এতে পরীক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেননি। তাঁরা পরীক্ষা পেছানোর জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম জানান, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে।