বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিনটি গ্রামের ৮৬১ জন গ্রাহক বিদ্যুৎ-সংযোগ পেয়েছেন। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। ধানগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) তুষার কান্তি দেবনাথ, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান প্রমুখ।