বিদ্যুৎ-সংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের ১৪৫টি আবাসিক ও একটি দাতব্য প্রতিষ্ঠানে গতকাল বুধবার নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এসব সংযোগের উদ্বোধন করেন। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা যায়, বড়বাড়ি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করার জন্য সমিতির পক্ষ থেকে ২০ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে ২ দশমিক ৬৬ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে।