বিদ্যুৎ সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে ২৫৬টি পরিবার গতকাল শনিবার বিদ্যুৎ-সংযোগ পেয়েছে। তারা উপজেলার শেখর ইউনিয়নের বড়োগাঁ বাজার এলাকা ও চরশেখর গ্রামের বাসিন্দা। প্রধান অতিথি হিসেবে নতুন এ বিদ্যুৎ-সংযোগ লাইনের উদ্বোধন করেন সাংসদ মো. আবদুর রহমান। এ সময় ডোলভিটা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক জনসভা হয়। এতে বোয়ালমারী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবদুর রহমান বাশার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্, পল্লী বিদ্যুতের ডিজিএম জাহিদা বেগম প্রমুখ।