বিদ্যুৎ সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। লোডশেডিংও কমে এসেছে। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগদানকালে তিনি এসব কথা বলেন। ওই গ্রামের ২২০ জন গ্রাহক বিদ্যুতের সংযোগ পেয়েছেন। বিদ্যুতায়ন উপলক্ষে পল্লী বিদ্যুতের আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক এ মান্নান চৌধুরী।