বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আট গ্রামে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে ওই বিদ্যুৎ-সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি ওই অনুষ্ঠানের আয়োজন করে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম প্রমুখ।