বিদ্যুৎ-সংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২৮টি গ্রামের ১ হাজার ১৭০টি পরিবার বিদ্যুতের নতুন সংযোগ পেয়েছে। গতকাল রোববার উপজেলার চন্দননগর কলেজ মাঠ, বেলীর মোড়, বটতলী মাদ্রাসা মাঠ ও রাধানগর বাজারে সুইচ টিপে সাংসদ সাধন চন্দ্র মজুমদার এ কার্যক্রমের উদ্বোধন করেন। নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, এসব পরিবারের মধ্যে বিদ্যুৎ-সংযোগ দিতে ১০ কিলোমিটার ৪০০ মিটার লাইনে মোট ১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হয়েছে।