বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা উপকূলীয় উত্তর চরবংশী ইউনিয়নের ঘাসিয়ারচর গ্রামে ২৮০ পরিবারে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঘাসিয়ারচর গ্রামে আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন করা হয়। রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. শাহজাহান কবির, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার প্রমুখ।