প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের কাশিমপুর সর্দারপাড়া গ্রামে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। গ্রামটি বিদ্যুৎ-সুবিধার আওতায় আনার জন্য ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি এ দুই কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করে। গ্রামের ৫৪টি বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান এ কার্যক্রমের উদ্বোধন করেন। কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলতামাশ হোসাইন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পঞ্চগড় অঞ্চলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ইউনুছ, সাবেক চেয়ারম্যান সুবেন শর্মা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বক্তৃতা করেন।