বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুতের সংযোগ না পাওয়ায় কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের উত্তর ঘনেশ্যামপুর গ্রামের ১২৭ জন গ্রাহক যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার উত্তর ঘনেশ্যামপুর গ্রামের এই গ্রাহকেরা ২০১০ সালে বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করেন। ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার পরও ওই গ্রামে বিদ্যুৎ-সংযোগ না দেওয়ায় ৪ জুন মামলা করা হয়।