বিদ্যুৎ-সংযোগ পেলেন ৭৫০ গ্রাহক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে চরশিবপুর বাজারে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম সুইচ টিপে বাতি জ্বালিয়ে বিদ্যুৎ-সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম, সোনারামপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. ইয়াহিয়া বলেন, চরশিবপুর গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য ২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে প্রায় ১৭ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছে। ওই গ্রামে এখন ৭৫০ জন গ্রাহক বিদ্যুৎ-সুবিধার আওতায় এসেছেন।