বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে ২ দশমিক ৭৫ কিলোমিটার এলাকা বিদ্যুৎ সেবার আওতায় আনা হয়েছে। এতে ওই এলাকার ১৪৮টি পরিবার বিদ্যুতায়নভুক্ত হলো। গত সোমবার বিকেলে ইউনিয়নের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানে এই বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, নড়াইল পৌরসভার মেয়র মোস্তফা কামাল, যশোর পল্লী বিদ্যুৎ-২-এর নড়াইল অঞ্চলের ব্যবস্থাপক এমাজ উদ্দীন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।