প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার মাদারী গ্রাম ও বৈরাটপাড়ার ১৩৪টি বাড়িতে গতকাল শনিবার নতুন বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ১ দশমিক ৮৮ কিলোমিটার বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ করে এসব সংযোগ দিতে ব্যয় হয়েছে ১৮ লাখ ৪১ হাজার টাকা। এ উপলক্ষে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সহসভাপতি আবদুল ওয়াদুদ মোল্লা ও সাংগঠনিক সম্পাদক শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল।