প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের ২০৪টি পরিবারে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গত শনিবার রাতে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে এ বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকি, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আমির হোসেন প্রমুখ।