বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের হাওর এলাকার গলহা গ্রামের ৪৮৫টি পরিবারে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে গলহা উচ্চবিদ্যালয় মাঠে মধ্যনগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরীর সভাপতিত্বে সভা হয়। এতে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন, সাংসদ ছবি বিশ্বাস প্রমুখ।