প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়নের ৬টি গ্রামের ২৫৯টি বাড়ি, ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২৮টি সেচপাম্পে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচটি পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন। উথরাইল ইউপির চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, আস্করপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, দিনাজপুর পল্লী সমিতির উপমহাব্যবস্থাপক সপ্তশ্রী পাল এসব অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।