বিদ্যুৎ-সংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৫ গ্রামের ৪৩৩টি পরিবার বিদ্যুৎ-সংযোগ পেয়েছে। বড়লেখা পৌর শহরের গাজিটেকা পূর্বেরচক মহল্লায় ১৭ পরিবার, দাসেরবাজার ইউনিয়নের অহিরকুঞ্জি গ্রামে ১৬৪ ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের বড়খলা গ্রামে ৫৮ এবং দাসেরবাজার ইউনিয়নের মহারনী ও টুকা গ্রামে ১৯৪ পরিবারকে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। গত শনিবার রাতে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এসব এলাকায় পৃথক অনুষ্ঠানে বাতি জ্বালিয়ে বিদ্যুৎসেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।