প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার সাতটি গ্রামের মানুষ বিদ্যুৎ-সংযোগ পেয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার শ্যামনগর বিদ্যালয় মাঠে এই সংযোগের উদ্বোধন করেন সাংসদ হাবিবর রহমান। বিশালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুর জোনাল কার্যালয়ের ডিজিএম আবদুল্লাহ আল আমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, সাতটি গ্রামের ১০ দশমিক ৭৭৯ কিলোমিটার এলাকা নতুন করে বিদ্যুৎ-সংযোগের আওতায় এসেছে। ৬৮১টি বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে ১ কোটি ৭ লাখ ৭৯ হাজার টাকা।