বিদ্যুৎ-সংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের দোহালিয়া গ্রামে ২০০ পরিবার বিদ্যুৎ-সংযোগ পেয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাব আলী। এম সামছুল হক ও সোহেল আহমদের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল লতিফ, বড়লেখা পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক নীল মাধব বণিক প্রমুখ।