প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে ছয়টি গ্রামের ৩০১ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ (নওগাঁ-১ আসন) সাধন চন্দ্র মজুমদার। এ উপলক্ষে সাপাহার সরকারি কলেজ মাঠে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, নওগাঁ জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মকবুল হোসেন প্রমুখ।