বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারুগ্রাম ও ডোলোপাড়া গ্রামে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে ডোলোপাড়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনারুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ ইউনুছ, আনোয়ার সাদাত, আবদুল মজিদ, আবু দাউদ প্রধান, আমিরুল ইসলাম, আবদুল কুদ্দুস, এ এইচ এম ফরহাদ প্রমুখ।