প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চারটি গ্রামে গতকাল রোববার বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর, মানিকপুর, ফতেপুর ও হাসনাবাজ গ্রামে এই বিদ্যুতায়নের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। স্থানীয় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জয়কলস ইউপির চেয়ারম্যান মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক সোহেল পারভেজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ফরিদুর রহমান, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান প্রমুখ। ওই চার গ্রামের ৩৮৭ জন গ্রাহক গতকাল বিদ্যুতের সংযোগ পেয়েছেন।